- - -

নড়াইলে জেলা প্রশাসকের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

Print News

নড়াইলে জেলা প্রশাসকের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

 

রবিবার (০৭ জুলাই) দুপুর ০১ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও নড়াইল জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল জেলা শাখা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল সুভেচ্ছা জানান।

এ সময় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, নড়াইল জেলার কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বারী, সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা ও অর্থ সম্পাদক আল হাদি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa