- - -

নরসিংদীতে সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 

Print News

নরসিংদীতে সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

 

নরসিংদীতে সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ৬ জুলাই নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান জনাব মোঃ বশিরুল ইসলাম। নরসিংদী সম্পাদক পরিষদের সন্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ তৌকির আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মোঃ মোবারক হোসেন। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব মোশতাক আহমেদ ভুইয়া, নরসিংদী সম্পাদক পরিষদের সন্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শ্রী শ্রী হলধর দাস, সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব মনজিল এ মিল্লাত, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জনাব আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ নূরউদ্দিন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সন্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম রিপন প্রমূখ। মোঃ সেলিম এর পরিকল্পনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী ইকবাল, সুষ্মিতা, ইভা, দিদারসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa