- - -

মাগুরার শ্রীপুর উপজেলায় দশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার 

Print News

মাগুরার শ্রীপুর উপজেলায় দশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

 

মাগুরায় শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ি কর্তৃক বুধবার ভোর সাড়ে ৪ টর দিকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম জানিয়েছেন। এছাড়াও তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa