- - -

শ্রীমঙ্গল পৌরসভার দখল মুক্ত রাস্তাঘাট চলছে অভিযান

Print News

শ্রীমঙ্গল পৌরসভার দখল মুক্ত রাস্তাঘাট চলছে অভিযান

 

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু’র সার্বিক তত্ত্বাবধানে শহরে ভানুগাছ রোড ও শ্যামলী আবাসিক এলাকার প্রবেশ মুখে ফুটপাত দখলমুক্ত ও পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৩জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার অধীনস্থ শ্যামলী আবাসিক এলাকা থেকে ফোন করে জানানো হয় যে ঐ এলাকায় কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকানের মালামাল নির্মান করে আসছে।

এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত ব্যাঘাত ঘটে। তিনি বলেন এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। পরিশেষে তিনি শহর সুন্দর রাখতে এবং সকল মানুষের অবাধে চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ী
সহ সকলের সহযোগিতা কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa