- - -

কোটালীপাড়া থানায় দ্বায়িত্ব প্রাপ্ত ওসি ফিরোজ আলমের ব্যাপক সুনাম

Print News

কোটালীপাড়া থানায় দ্বায়িত্ব প্রাপ্ত ওসি ফিরোজ আলমের ব্যাপক সুনাম

 

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় বর্তমান দ্বায়িত্ব প্রাপ্ত (ওসি) অফিসার ইনচার্জ জনাব মোঃ ফিরোজ আলম। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সফলভাবে সম্পন্ন করেন। তারপর শুরু হয় তার কর্মজীবন, বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ বাহিনীর ইউনিট ( ডিএমপি)ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদানের মাধ্যমে।সেখানে তিনি নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালন করেন।
২০১৭ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন তিনি, সেখানে তদন্ত ওসি হিসেবে নিষ্ঠা ও সফলতা সহিত দ্বায়িত্ব পালন করেন ।
পরবর্তীতে তাকে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় পোষ্টিং করা হয়, সেখানে তিনি দীর্ঘ ৫ বছর ২ মাস দ্বায়িত্ব পালন করেন তারমধ্যে তদন্ত কর্মকর্তা হিসেবে ৪ বছর এবং ১ বছর ২ মাস সরাসরি (ওসি)অফিসার ইনচার্জ হিসেবে ।বর্তমানে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার( ওসি) অফিসার ইনচার্জ হিসেবে সততার সহিত দ্বায়িত্ব পালন করছেন। কোটালীপাড়া থানায় ১০-১২-২০২৩ইং তারিখে যোগদান করেছিলেন তিনি। কোটালীপাড়া থানায় বসবাসরত সকল জনসাধারণের আস্থাভাজন ও মানবিক পুলিশ অফিসার হিসেবে আলোচিত এই ব্যাক্তি।মাদক কারবারী, সন্ত্রাসী,এমনকি সকল অপরাধীদের আতঙ্কের নাম কোটালীপাড়ায় ওসি ফিরোজ আলম। কোটালীপাড়ায় স্বরজমিনে গিয়ে বিভিন্ন শ্রেনীর সাধারন জনগনের কাছে তার সম্পর্কে জানতে চাইলে তারা বলেন,বর্তমানে আমাদের আস্থা ও ভরসার আর এক নাম “”ওসি ফিরোজ আলম”। তারা আরও বলেন বিগত সময়ে পুলিশের সাথে কোনো বিষয়ে কথা বলতে গেলে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে কেন যেন আমাদের সাধারণ মানুষের মধ্যে একটু ভীতি কাজ করত। কিন্তু ওসি ফিরোজ আলম মহোদ্বয়ের সাথে আমরা সকল ব্যাপারে অতি সহজে মনের ভাব প্রকাশ করতে পারি। সর্বশেষ জনসাধারণ বলেন ওসি ফিরোজ আলমের মত একজন মানবিক ও দ্বায়িত্বশীল পুলিশ অফিসার কোটালীপাড়া থানার জন্য আর্শীবাদ স্বরুপ।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa