- - -

নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর জামিন বাতিলে মানববন্ধন

Print News

নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর জামিন বাতিলে মানববন্ধন

 

বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি এবং বাংলা নিউজ পত্রিকার নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিস্কৃত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন বাতিল চেয়ে বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকগণ মানববন্ধন করেছে।

সোমবার (০১ জুলাই) বকশীগঞ্জে ‍পুরাতন বাসস্ট্যান্ডে বিকাল ৬.০০ ঘটিকার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর জামিন বাতিল চেয়ে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহিন আল আমিন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন, জি এম ফাতিউল হাফিজ বাবু নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম ও কন্যা রাব্বিলা তুন জান্নাত।

এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, এমদাদুল হক লালন, উৎপল মোহন্ত, মানিরুজ্জামান মনির, লিয়াকত হোসেন বাবুল, আল মোজাহিদ বাবু, শাহনাজ বেগম, ময়ূর, মনির হোসেন, সকালের সময়ের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, নাদিমের পিতাসহ আরও স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গত ৩০ জুন রবিবার হাইকোটে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষনা করে আদেশ দেন।

তথ্যসুত্রে জানা গেছে গত বছর ১৪ জুন বকশীগঞ্জ বাজারে পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার স্বীকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনিসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পরের দিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

এ ঘটনায় গত বছর ১৭ জনু নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ নামীয় ২২ জন ও অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামী করে হত্যা মামলা করেন।

এ মামলায় বাবুসহ ১৭ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এ মামলার আসামীদের বিরুদ্ধে বিচারের অগ্রগতি দেখা যাচ্ছে না।
উক্ত মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার জনগণ এবং সাংবাদিকগণের দাবি এ মামলার অভিযুক্ত প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর জামিন বাতিল এনং সেই সাথে আসামীদের মধ্যে যারা বাহিরে আছে তাদের দ্রুত গ্রেফতারের আওতায় এনে অতিসত্বর সঠিক বিচারকার্য সম্পন্ন করতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa