
নোয়াখালী চাটখিলে প্রাইভেট হসপিটাল নয় যেন মাছ কাটা দোকান
নোয়াখালী চাটখিল উপজেলায় চাটখিল শিশু কিশোর এন্ড স্পেশালাইজ হাসপাতাল প্রাইভেটে গত ২৮ জুন শুক্রবার চাটখিল উপজেলা ৩নং পরকোট ইউনিয়ন ৯নম্বর ওর্য়াড আওতাধীন প:শোশালিয়া মেহের আলি আঠিয়া বাড়ি জনাব শামীম হোসেনের স্ত্রী সুলতানা আক্তার কে নিয়ে উঠে আসে এক চাঞ্চল্যকর ঘটনার।
বিশেষ সূত্রে জানা যায় সুলতানা আক্তার পেগনেন্সি নিয়ে শুক্রবার বিকেলে চাটখিল সিএন্ডবি রোডে অবস্থিত চাটখিল শিশু কিশোর এন্ড স্পেশালাইজ হাসপাতাল (প্রা:) গেলে ডাঃ তিথি আজিজের তত্ত্বাবধানে হাসপাতালের সহকারী পরিচালক ফরিদ উদ্দিনের সহায়তায় সুলতানা আক্তারকে ভর্তি করে।
এরপর তারা সুলতানাকে সিজার করার জন্য প্রস্তুত করে এবং সিজার করার এক পর্যায়ে পেটের একটা অংশ কেটে ডা: বলেন এই রুগীকে এখানে অপারেশন করানো সম্ভব নয় আপনারা রুগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে নয়তো রুগীকে বাচানো সম্ভব নয়।
ঘটনার পেক্ষিতে জনাব ফরিদ উদ্দিন সুলতানার স্বামী শামীম চৌধুরী কে মোঠফোনে বলেন অল্প একটু কেটেছি সমস্যা হবে না আপনি রুগীকে ঢাকায় নিয়ে যান জনাব শামীম বলেন এরই মধ্য সুলতানা আক্তার অবস্থা আশংকা জনক হয়ে পড়েছে । এর আগেও এসব হসপিটালে এমন অনেক ভুয়া অপচিকিৎসার ঘটনার তথ্য রয়েছে।
এ ঘটনার সাথে জড়িত প্রাইভেট হসপিটাল সমুহের মধ্যে অন্যতম চাটখিল স্কয়ার হসপিটাল (প্রা:), চাটখিল শিশু কিশোর এন্ড স্পেশালাইজড হসপিটাল (প্রা:) মেডিনোভা জেনারেল হসপিটাল (প্রা:) লিমিটেড সহ শোশালিয়া’র একটি বড় চক্র যাদেরকে ডেসর্টিনি লিমিটেড হিসেবেও আখ্যা দেওয়া হয়।
এসব হাসপাতালে দায়িত্বগত চিকিৎসকদের অবহেলায় অনেক অপচিকিৎসার কারণে বহু মানুষ রুগী নিয়ে আর সেই রুগী জিবন নিয়ে বেচে, জীবিত বাড়ি ফিরতে পারছে না, তাই এই সমস্ত ভুয়া ডাক্তার দিয়ে চালানোর হাসপাতালগুলো অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষণা করার জন্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও হেলথ বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী ও নোয়াখালী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন সকল ভুক্তভোগী রোগীর স্বজনরা।
![]()









