
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ মাকে ফিরে পেতে ছোট্ট সৌরভের আকুতি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কোদলা দিগর গ্রামের সুরভী (২৬) নামের এক গৃহবধূ গত দুই মাস ধরে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। তাঁর সন্ধান চেয়ে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। সুরভী রায়গঞ্জের কদলাদিগর গ্রামের মোঃ ফজল শেখ এর মেয়ে, জানা যায় ৮ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের জাহাঙ্গীর আলম এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুরভী,স্বামী আলম বলেন আমাদের দাম্পত্য জীবন বেশ সুখেই শান্তিতে কাটতেছিল, একটা মোবাইল ফোনই যেন কাল হয়ে দাঁড়ালো আমাদের সংসার জীবনের, হঠাৎ করেই একমাত্র সন্তানকে রেখে নিরুদ্দেশ হয়ে যায় তিনি, পরে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত সন্ধান মিলেনি। একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা সুরভীর মা, এদিকে মায়ের খোঁজ পেতে সবার কাছে আকুতি জানিয়েছেন ছোট শিশু সৌরভ।
![]()









