- - -

সিলেট সিটি মেয়র আনোয়ারোজ্জামানের পক্ষ থেকে ওসমানীনগরে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

Print News

সিলেট সিটি মেয়র আনোয়ারোজ্জামানের পক্ষ থেকে ওসমানীনগরে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষ থেকে ওসমানীনগরে বন্যা কবলিত পানিবন্দি ৩শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বুধবার দিন ব্যাপি উপজেলার উসমানপুর, দয়ামীর, গোয়ালাবাজার ইউনিয়নের ১০টি গ্রামে পানিবন্দি পরিবারের মধ্যে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ১০ কেজি করে চাল পৌছে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিতরণী অুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য নেপুর আলী, ইউপি সদস্য ফয়ছল আহমদ, যুবলীগ নেতা ফখরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, ফুটবলার কাজী জয়নুল, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ,সজ্জল আহমদ, কাজল আহমদ,সামবেল আহমদ, আওলাদ আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, খালেদ, সালমান, মুরাদ, মনি, মাছুম, রাহুল, সাজু,রুমেল, এনাম, সাবেল, আব্দুস শহিদ, সালমান, ইমন, জাকির, রিপন ফারহানসহ ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানীনগরের সন্তান। তাই তিনি সিলেটে নেতৃত্ব দিলেও নাড়ির টানে ওসমানীনগরের মানুষের প্রতি উনার রয়েছে অসিম ভালবাসা। চলামান বন্যায় উপজেলার পানিবন্দি মানুষের খবরও রাখছেন তিনি। বন্যার শুরু পর থেকে নিজের ব্যক্তিগত অর্থায়নে তিনি উপজেলার প্রতিটি এলাকায় ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন। যতদিন বন্যা থাকবে তার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa