- - -

নড়াইল ডিবি কর্তৃক ১৩০(একশত ত্রিশ) পিস ইয়াবা সহ গ্রেফতার ০১

Print News

নড়াইল ডিবি কর্তৃক ১৩০(একশত ত্রিশ) পিস ইয়াবা সহ গ্রেফতার ০১

 

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাজ্জাদ শেখ (৩৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাজ্জাদ শেখ (৩৫) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন মাউলি গ্রামের হান্নান শেখের ছেলে। গতকাল ২৫ জুন’২৪ রাত ২০ঃ৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন মাউলি ব্রিজ হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র ও এএসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাজ্জাদ শেখ (৩৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৩০(একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa