- - -

লোহাগাড়ায় ফুটপ্যাত আবারো অবৈধ দখলে : প্রশাসন নিরব

Print News

লোহাগাড়ায় ফুটপ্যাত আবারো অবৈধ দখলে : প্রশাসন নিরব

চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলা সদর একটি ব্যস্ততম শহর। অযত্ন ও অবহেলায় এই শহরটি অভিভাবকহীন হয়ে পড়েছে। লোহাগাড়া বটতলী রাস্তার দুই পাশে মার্কেটের সামনে অলস গাড়ি পরে থাকে এগুলো সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এছাড়াও যত্রতত্র যেখানে সেখানে গাড়ি, ব্যান, অটো রিক্সা ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে, যার জন্য লোহাগাড়ায় যানজট বেড়ে গেছে, মানুষ হাঁটা চলাফেরা করতে পারতেছে না। রাস্তার দুই পাশে সরকারি জায়গা যে উদ্ধারের অভিযান চলেছিল সেইটা পরিপূর্ণ উদ্ধার না হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। কি কারনে বন্ধ হয়েছে সেটা জানে না।লোহাগাড়া বটতলীতে যদি সরকারি জায়গা গুলি দখলমুক্ত করা হইতো তাহলে অনেক বড় জায়গা বের হয়ে আসতো, তাহলে পরে লোহাগড়ায় যানজট থাকতো না জনগণ হাটা চলাফেরা করতে পারতো।। এলাকাবাসী জানান, সরকারী জায়গা উদ্ধারের নামে বারবার অভিযান চালালো হলেও মাঝপথে এসে থেমে যায়। উৎপাত বসায় ব্যবসায়ীরা মাথাখিলা হিসেবে টাকা নেওয়ার জন্য,শহর পরিচালনা কমিটিরও টাকা নেয়,এ জন্য ফুটপাত বসাইলে তাদের সুবিধা হয়।লোহাগাড়া শহর পরিচালনা কমিটির শুধু নাম আছে কোন কাজে নেই শুধু টাকা তুলতে দেখা যায়।। এলাকাবাসী মনে করে, যেহেতু লোহাগাড়ায় পৌরসভা নাই,, প্রশাসন এবং শহর পরিচালনা কমিটি চাইলে সরকারি জায়গা গুলো উদ্ধার করে সংস্কার করলে আরকান সড়কটি চার লাইনে পরিনত করা যায় শুধুমাত্র বটতলী মোটর স্টেশনটা,এলাকাবাসী আরো মনে করে বাস স্টেশন এবং পৌরসভা হলে এলাকার পরিবেশ সুন্দর হইত এবং এলাকা যানজটমুক্ত হইতো। এইজন্য এলাকাবাসীর দাবি লোহাগাড়া কে অনতিবিলম্বে পৌরসভা ঘোষনা করা হঊক এবং বাস স্টেশন নির্মাণ করা হোক।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa