- - -

শ্রীমঙ্গলে চা বাগানে ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Print News

শ্রীমঙ্গলে চা বাগানে ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

 

শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৪ জুন) রাত আড়াইটায় আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্নীয়র বাড়িতে আত্নগোপনে থাকা অবস্হায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত বছরের ২২ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। ধৃত হাবিব এ ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল বলে পুলিশ জানিয়েছে।

গত বছর ২৪ নভেম্বর এই ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa