- - -

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

Print News

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টাকারী অমৃতা ঘোষ(১৫)নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয় তার।এর আগে ১৮জুন বিষপান করে সে। অমৃতা ঘোষ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার কার্তিক ঘোষের মেয়ে ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
নিহতের পরিবারের বারত দিয়ে থানা পুলিশ জানায়, গত ১৮জুন পারিবারিক কলহের জেরে বিষপান করে ওই স্কুল ছাত্রী। ওই সময় তার স্বজনরা পাটকেলঘাটার বেসরকারী হাসপাতাল সেবা ক্লিনিকে নিয়ে আসে। এরপরে সেখানে চিকিৎসা শেষে বাড়িতে ফেরে সে। ২৩জুন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তকে পুনঃ রায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্তায় রাতেই মৃত্যু হয় তার।
পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার (এস.আই) অনিল মুখার্জী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং-১৮)।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa