- - -

র‌্যাবের অভিযানে রামু’র পশ্চিম উমখালী থেকে পলাতক ২জন আসামী গ্রেফতার

Print News

র‌্যাবের অভিযানে রামু’র পশ্চিম উমখালী থেকে পলাতক ২জন আসামী গ্রেফতার

কক্সবাজার জেলার রামু থানা’র পশ্চিম উমখালী এলাকায় থেকে এজাহারনামীয় ২জন পলাতক আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫,।

কক্সবাজার জেলার রামু থানার মামলা নং ২৬/৩১৬, তাং ১৫ জুন ২০২৪, ধারা-১৪৩/১৪৮/৪৪৮/৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬(২), পেনেল কোড ১৮৬০ মোতাবেক পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বর্ণিত মামলার ২জন পলাতক আসামী কক্সবাজার জেলার রামু থানার পশ্চিম উমখালী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৯-জুন-২০২৪ তারিখ অনুমান ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ১। শামসু আলম (৩৩), পিতা-আবুল হোছন
২। আবুল হোছন (৫৭), পিতা-মৃত উজির আলী, উভয় সাং-পশ্চিম উমখালী, মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদের বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa