- - -

প্রেমের টানে জয়পুরহাটে ইন্দোনেশীয় তরুণী

Print News

প্রেমের টানে জয়পুরহাটে ইন্দোনেশীয় তরুণী

 

প্রেমের টানে জয়পুরহাটের এক যুবক উড়াল দিলেন ইন্দোনেশিয়ায়। সেখানে গিয়ে প্রেমিকাকে বিয়ে করে ফিরলেন নিজ গ্রামে। ওই যুবকের নাম শাকিউল ইসলাম (২৯)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে। তার স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, মধ্যবিত্ত পরিবারের সন্তান শাকিউল লেখাপড়া শেষে চাকরির উদ্দেশে ঢাকায় যান। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার ওই যুবতীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।
দুই মাস আগে শাকিউল ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেন। গত ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টায় নবদম্পতি কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন।
এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ‘ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪-এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার (তারাডা বার্লিয়াম মেগানন্দ) সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। বৃহস্পতিবার (২০ জুন) এ দেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa