- - -

গরুর গোসত খাওয়া নিয়ে সংঘাত

Print News

গরুর গোসত খাওয়া নিয়ে সংঘাত

সিলেটে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ১৪ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কান্দির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম ফকির আলী (৫৫)। তিনি সদর উপজেলার সাহেবের বাজার কান্দির পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সাহেবের বাজার কান্দির পাড়া গ্রামে গুরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ফকির আলীর সঙ্গে প্রতিবেশীর কথা–কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ফকির আলী আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন আলেকা বিবি (৫০), হুছনা বেগম (৩০), শাহনাজ (২৮), শারমিন (২৫)।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরবর্তী সময় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa