- - -

ঈদুল আযহা উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর সভায় ১০ হাজার হতদরিদ্র নাগরিকদের মধ্যে ৪৬০০ জন পরিবারে চাল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া

Print News

ঈদুল আযহা উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর সভায় ১০ হাজার হতদরিদ্র নাগরিকদের মধ্যে ৪৬০০ জন পরিবারে চাল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌর সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে ১০ হাজার হতদরিদ্র নাগরিকদের মধ্যে ৪৬০০ জন পরিবারে চাল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া ।
বৃহস্পতিবার (১৩ জুন ) সকাল ১০ টায় বিএডিসি সার গুদাম প্রাঙ্গনে পৌর সভা ৯ টি ওয়ার্ডে হতদরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে ১০ কেজি করে এই চাল বিতরণে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া ।
পৌরসভা সূত্রে জানা যায় , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদুল আযহা উপলক্ষে প্রত্যেক ওয়ার্ডের দুস্থদের খাদ্য সহায়তা সারাদেশে চলমান কর্ম সূচির আওতায় শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৪৬০০ জন দুস্থ পরিবারের সদস্যদের ৪৬ মে. টন চাউল বরাদ্দ আসে । সেই বরাদ্দ পাওয়া চাউল পৌর সভা ৯ টি ওয়ার্ড কাউন্সিলদের মতামতের ভিত্তিতে ৪৬০০ জন পরিবারের প্রদান করা হয় । অথচ এ বরাদ্দ দেওয়ার পর আরো ৫ হাজার হতদরিদ্র খালি হাতে ফিরে পেলেন নাগরিকরা । শেষ পর্যন্ত অনেক অসহায় হতদরিদ্র পরিবার চাল না পাওয়ায় অনেক কাউন্সিলর নিজ ব্যক্তিগত ভাবে তাদের পকেট থেকে কিছু টাকা দিয়েছে । অনেক হত দরিদ্র রয়েছে লজ্জায় কাউন্সিলরদের কাছে মুখ খুলে না । আগামীতে আরো বেশি চাল বরাদ্দ বাড়ানো প্রয়োজন । এ-সময় উপস্থিত ছিলেন পৌর সচিব , কর্মকর্তা – কর্মচারী , ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর , ট্যাগ অফিসার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa