- - -

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Print News

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ার কুমারখালী সেতুর নিকটস্থ স্থান হতে আল আমিন (৩৫) নামের এক মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার(১৩ জুন) মীর মোশাররফ হোসেন টোল প্লাজার পূর্ব পার্শ্বে আব্দুর রাজ্জাক এর চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে আল আমিনকে আটক করা হয়েছে।

আটককৃত আল আমিন কুষ্টিয়ার দৌলতপুরের পাকুড়িয়া এলাকার মোঃ তুফান আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের এস.আই(নিঃ) মোঃ আলহাজ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩ জুন সকাল সোয়া ৮ টার দিকে কুমারখালীর মীর মোশাররফ হোসেন সেতুর নিকটস্থ স্থানে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় সেতুটির টোল প্লাজার পূর্ব পার্শ্বে আব্দুর রাজ্জাক এর চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে মোঃ আল আমিনকে এক কেজি গাঁজাসহ আটক করেন।

আটককৃত আল আমিনের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-১০/১৫১, তারিখ-১৩/০৬/২০২৪ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/৪১।

এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa