
সরাইলে ভূমিহীন পরিবার ভূমির দাবীতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৪২টি ভূমিহীন পরিবার ভূমির দাবীতে মানববন্ধন করেছেন।
শনিবার ( ৮ জুন) বেলা ১২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ব্রিজের উওর পাশে সড়কে মোহন লাল মন্দিরের সামনে ৪২টি ভূমিহীন পরিবারের এ মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে অংশ নেন ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার নারী- পুরুষ ও শিশু।
শ্রী শ্রী মোহন লাল আখড়া মন্দিরের সভাপতি বেনী মাধব রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট জেলার সভাপতি জয় শংকর চক্রবর্তী, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেব দাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের ভূমি নাই, বাড়ী ঘর নাই, ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের আবেদন ঘর চাই বাড়ি চাই, মাথা গোজার ঠাই চাই।
![]()








