- - -

নকলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন

Print News

নকলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন

 

“স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে (৮ জুন) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন শেষে জনসচেতনতায় ভূমি সংশ্লিষ্ট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। এছাড়া উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আম্বিয়া খাতুন।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর,সরকারী হাজী জালমামুদ কলেজের সহকারী অধ্যক্ষ আলতাফ আলী, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, গনপদ্দী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা নূরল হক বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa