- - -

জয়জিত বড়ুয়ার Master’s in Aerospace Engineering ডিগ্রি অর্জন

Print News

জয়জিত বড়ুয়ার Master’s in Aerospace Engineering ডিগ্রি অর্জন

ফটিকছড়ি উপজেলাধীন ঐতিহ্যবাহী হাইদচকিয়া গ্রামের সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারের উজ্জ্বল নক্ষত্র, পরম পূজ্য আর্যশ্রাবক, অর্হৎ, অনুবুদ্ধ ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাংগ ভান্তের) এর একনিষ্ঠ সেবক, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল ব্যক্তিত্ব,পরোপকারী ও শিক্ষানুরাগী, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি ও হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া ও শেলী বড়ুয়ার প্রথম সন্তান জয়জিত বড়ুয়া অমিত সুদূর কানাডার Concordia University থেকে Master’s in Aerospace Engineering এ ডিগ্রি অর্জন করেছে। তার এই অসমান্য সাফল্যে সমগ্র বৌদ্ধ সমাজ ও নিজ গ্রাম হাইদচকিয়া গ্রামবাসী আনন্দিত ও গর্বিত। তার নীরোগ, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য জীবন এবং ভবিষ্যতে আরো অধিকতর গৌরব বয়ে আনুক এটাই আশা পোষণ করেন সকলে।

IMG 20240608 WA0012 292x300
আরো উল্লেখ্য যে, অঞ্জন কুমার বড়ুয় ও মিসেস শেলী বড়ুয়া দুজনেই সমাজের আলোকিত রত্নগর্ভ বাবা – মা। তারা দুজনেই ধর্মে কর্মে ঋদ্ধ। তাদের দ্বিতীয় সন্তান বিশ্বজিৎ বড়ুয়া বাংলাদেশ নেভিতে লেপ্টেন্যান্ট কমান্ডার হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বিশ্বজিৎও বৌদ্ধ কূল গৌরব। তাদের তৃতীয় ছেলে প্রমিত বড়ুয়া জার্মানির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে Artificial intelligence বিষয় নিয়ে অধ্যায়ণরত। আমাদের সমাজে তাঁদের রত্নগর্ভা হিসাবে আখ্যায়িত করা উচিত। যাঁরা নিজেদের সন্তানদের সুশিক্ষিত করে তার পাশাপাশি বুদ্ধের সদ্ধর্ম কে ধারণ করে ধর্মের কান্ডারী হয়ে নিজেদের নিয়োজিত রাখেন তাদেরকে সম্মানিত ব্যক্তি ও পরিবার হিসেবে অভিহিত করলে সমাজ ও দেশ আলোকিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa