- - -

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে দোয়া ও মিলাদ মাহফিল

Print News

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়িতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ জুন)সকালে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র সদস্য নাজিম উদ্দিন শাহীন এর সভাপতিত্বে একটি মিলনায়তনে এই অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুনসুর চৌধুরী’র সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, আতিক চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর,বিভাগীয় শ্রমিক দলের সদস্য দৌলত মিয়া, জেলা যুবদলের সম্পাদক জালাল চৌধুরী, মোশাররাফোল আনোয়ার মশু, যুবদল নেতা প্রিন্স ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে থেকে দেশকে স্বাধীন করেছেন। সেদিন আওয়ামীলীগের অনেক নেতাই পার্শবর্তী দেশে চলে গিয়েছিলেন। ৭১ সালে যাদের জন্ম হয়েছে তারাও আজকে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের অংশ। এটাই ইতিহাস। এর বাইরে আর কোন বক্তব্য থাকতে পারেনা। কিন্তু আওয়ামীলীগ এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিকৃত ও মিথ্যা ইতিহাস শিখাচ্ছে। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa