- - -

সরাইল সদর ইউনিয়নে সংবর্ধিত হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শের আলম মিয়া

Print News

সরাইল সদর ইউনিয়নে সংবর্ধিত হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শের আলম মিয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নে সংবর্ধিত হয়েছেন সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া। অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন তাকসিরুজ্জামান।

শুক্রবার (৩১ মে) বিকালে সরাইল সদর ইউনিয়নের গুনারা পীর বাড়ি প্রাঙ্গণে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা কে এ গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মাও. সৈয়দ ফকির বোরহানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তু। এতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় এলাকার আকিক মাষ্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, এছাড়াও সভায় বক্তব্য দেন স্থানীয় এলাকার বিশিষ্ট মুরুব্বি লাল মিয়া মাষ্টার, বিশিষ্ট সর্দ্দার আসমত আলী, মো. জমির মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো.সোহেল মিয়া।

সভায় সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শের আলম মিয়া বলেন- আপনারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন , আস্থা রেখেছেন, আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।উপজেলার প্রত্যেকটি এলাকায় কি কি সমস্যা তা আমি জানি, আমি উন্নয়নে কাজ করব ও শান্তি প্রতিষ্ঠান কাজ করব।আমি শের আলম যতদিন বেচে আছি, ততদিন আপনাদের পাশে থাকব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa