- - -

নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Print News

নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া ঈদগাহ এর পাশের হাড়িধোয়া নদী থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টায় স্থানীয় এক কৃষক নদীর পাড়ের জমিতে কৃষি কাজ করতে যায়। এ সময় তিনি নদীর ধারে সাদা কাপড়ে পেঁচানো এক নারীর মরদেহ দেখতে পান।

পরে তিনি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নৌ পুলিশকে খবর দিলে তারা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মরদেহটি শুকিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৃষ্টিপাতে কোনো কবরস্থান নদীতে ভেঙে পড়ায় মরদেহটি ভেসে এসেছে।

এ ঘটনায় নৌ পুলিশ কাজ করছে, তারা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa