- - -

ধনবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Print News

ধনবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 

টাঙ্গাইলে‌র ধনবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে গতকাল ৩০মে ২০২৪ বৃহ‌স্প‌তিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়ে‌ছে।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর এর সঞ্চালনায় ও ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে উপজেলা এ্যাডভোকেনসি সভা অনুষ্ঠিত।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবীবুর রহমান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর,ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হুদা, ধনবাড়ী পৌর মেয়র মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, ধনবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক রনি সহ ধনবাড়ী উপজেলার কর্মকর্তা কর্মচারী এবং ধনবাড়ী উপ‌জেলার বি‌ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পহেলা জুন থে‌কে ধনবাড়ী উপজেলার ১৬৮ টি স্পটে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa