- - -

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্যে সাক্ষাৎ বঙ্গবন্ধু সৈনিক লীগের

Print News

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্যে সাক্ষাৎ বঙ্গবন্ধু সৈনিক লীগের

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলনের নেতৃত্বে মহানগর কমিটির নেতৃবৃন্দ আজ ৩১ মে শুক্রবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ডের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস এর সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস সিডিএ এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। তার আদর্শ ও উন্নয়ন প্রচারে নিবেদিত সাহসী সিপাহশালা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য স ম জিয়াউর রহমান, খুলশী থানা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, আকবরশাহ থানা কমিটির সদস্য মো : মাসুদ রানা প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa