- - -

শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Print News

শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলার উদ্যোগে হাজ্বীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় দেশের ঐতিহ্যবাহী সেবা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলার উদ্যোগে হাজ্বীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) নগরের জামালকানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান এ.টি.এম রশিদ উদ্দীন (শাহীন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৮ (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদ সদস্য আলহাজ্ব আবদুচ ছালাম। উদ্বোধনী বক্তব্য রাখেন গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম। সভায় আলেমে দ্বীনগন বলেন, মোহমায়া ত্যাগ করে পরম করুনাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পেরেছে তারাই হজের পূর্ণলাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছে। শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলার হজ্জযাত্রা পবিত্র মক্কা শরীফ দিয়ে শুরু করে হুজুর পাক সাল্লালাহু আলাইহিসালামের দোয়া নিয়ে হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফ যাত্রার মধ্যে এক মহান আধ্যাতিকতা রয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মুহাম্মদ আবদুল মাবুদ খলিফায়ে দরবারে আলীয়া গারাংগিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। হজ্জের সকল করণীয় পরিপূর্ণ আদায় করাই হবে প্রতিটি হাজীর মূল লক্ষ্য। হজের সময় দলীয় শৃঙ্খলা, নিয়মনুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে। চেয়ারম্যান বলেন অলাভজনকভাবে সেবামূলক প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলা প্রতিষ্ঠা করেছি। জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান অনেক কষ্ট ও চড়াই উৎরাই পার করে দীর্ঘ পথ পর্দাপণ করেছে। এ টিএম রশিদ উদ্দিন শাহীন বলেন, কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা এবং উপদেশ দিয়ে শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলাকে সাহায্য করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা বি.এম মফিজুর রহমান আযহারী, বায়তুশ শরফ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী, মাওলানা মহিউদ্দীন। মোহাম্মদ আমান উল্লাহ (আমান) সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন উপ কর কর্মকর্তা এস. এম. এ আজম খান, ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, টেডিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক আমিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোসেন, আলহাজ্ব আব্দুল মন্নান, প্রশিক্ষণ কর্মশালায় হজ্জ কাফেলার পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa