
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ
চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম জেলার উদ্যোগে রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ- ২০২৪ ও চিটাগাং হলি পাবলিক স্কুল এন্ড কলেজের সহযোগিতায় গত ১৭ মে ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল চিটাগাং হলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও আবৃত্তি প্রশিক্ষক সাবরিনা আফরোজা’র সভপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য গুরু মধু চৌধুরী’র সঞ্চালনায় রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা উদ্বোধন করেন চিটাগাং হলি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ সজীব শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি ও লেখক গবেষক ডাঃ উদয় শঙ্কর রায়। প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা হ্যাপিময়ী দেবী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষিকা রিমা ঘোষ, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম উল্লাহ চৌধুরী। সভায় বক্তারা বলেন রবীন্দ্রনাথ-নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস। বর্তমান বিশ্বের চলমান দ্বন্দ্ব- সংঘাত নিরসনে রবীন্দ্র-নজরুল চর্চাই হতে পারে এক অনিবার্য্য সহায়। একটি সংস্কৃতি বান্ধব, সুখী, সমৃদ্ধ ও সাম্যের বাংলাদেশ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতার শেষে, অনুষ্ঠানে মেধাবী ক্ষুদে নৃত্যশিল্পী বিজয়ীদের মাঝে রবীন্দ্র-নজরুল সনদ প্রদান করা হয়।
![]()









