
সংঘবদ্ধ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন ইপিজেড থানাধীন অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হোসাইন এর নির্দেশনায় এস আই (নিঃ) শাহাজাহান, সঙ্গীয় অফিসার সহ ইপিজেড থানা এলাকায় ডিউটি চলাকালীন চট্টগ্রামে ইপিজেডস্থ ৫ নং রোডের ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১.৪৫ মিনিটে এস আই (নিঃ) শাহজাহান ও সঙ্গীয় অফিসার সহ ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ এর অভ্যন্তরে অভিযান পরিচালনা করে চোর চক্রের ০৫ (পাঁচ) সদস্য কে গ্রেফতার করেন। চোর চক্রের সদস্যদের হেফাজত হইতে চুরির চেষ্টাকালে উদ্ধারকৃত জিনিসপত্রের বিবরণ (ক) লাল রং এর এসি সংযোগ এর ক্যাবল, লম্বা ৬০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ৬০)= ২৪০০/ (দুই হাজার চারশত) টাকা এবং সবুজ রং এর কানেকটিং ক্যাবল লম্বা ২০ ফুট, যাহার প্রতিফুট ৪০ টাকা হিসাবে (৪০x ২০)= ৮০০/ (আটশত) টাকা, (খ) ০১ (এক) টি পিতলের হোস্ট নজল, যাহার গায়ে ইংরেজিতে ‘‘Open Close SHIELD, SD-FN40 লেখা আছে, যাহার অনুমান মূল্য ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা এবং ০৩ (তিন) টি হোষ্ট কানেকটর সহ ০১ টি সেলালেস, যাহার অনুমান মূল্য (৩x ৩০০)= ৯০০ (নয়শত) টাকা, (গ) ০৬ (ছয়) টি বিভিন্ন রং এর জ্যাকেট, যাহার অনুমান মূল্য অনুমান ৬ x ৮০০= ৪৮০০ (চার হাজার আটশত) টাকা, (ঘ) ০৫ (পাঁচ) টি ছোট টেবিল ফ্যান, যাহার মূল্য অনুমান (৫x ৯০০)= ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা, (ঙ) গ্রিলের এংগেল কাটার লোহার প্লেটবার ১৫ পিচ, ওজন ০২ কেজি, মূল্য অনুমান-(২ x ৬০)=১২০ (একশত বিশ) টাকা, সর্বমোট মূল্য= ১৮,০২০ /- (আঠার হাজার বিশ) টাকা মালামাল উদ্ধার করেন। উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) শাহাজাহান জব্দ তালিকা মূলে জব্দ করেন।
অভিযুক্ত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ রাকিব হোসেন (২৪), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-হাজেরা খাতুন, সাং- চর আফজল চাঁদ মিয়ার বাড়ী, থানা-রামগতি, জেলা- লক্ষ্মীপুর।
বর্তমানে- টেকের মোড়, বোরহান পাড়া জাহাঙ্গীর চৌধুরী বিল্ডিং, ২য় তলা, ১২ নং রুম, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
২। মোঃ সবুজ প্রকাশ সবুজ সর্দার (২৮), পিতা-মৃত জামাল সরদার, মাতা- হনুফা বেগম, সাং- নাজনা পাড়া সরদার বাড়ি, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা।
বর্তমানে- আকমল আলী রোড, সালমান বিল্ডিং, ৩য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
৩। মোঃ রেজাউল হাওলাদার (২৩), পিতা- মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মাতা- রাবেয়া বেগম, সাং- লিজ লাঠি মারা, হাওলাদার বাড়ি, থানা-পাথরঘাটা, জেলা- বরগুনা।
বর্তমানে- আকমল আলী রোড, সালমান বিল্ডিং, ৩য় তলা, রুম নং-৩০, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম।
৪। মোঃ ফরিদ (২৯), পিতা- মোঃ শাহাজাহান খান, মাতা- আকলিমা বেগম, সাং-আমড়া গাছিয়া, থানা- সুবিদখালী, জেলা- বরগুনা।
বর্তমানে- কলসি দিঘীর পাড়, বাদামতলা সেলিম এর কলোনি, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম।
৫। মোঃ ফারুক হোসেন (২৪), পিতা- মোঃ হাসেম, মাতা-বিবি মালেকা, সাং- চরজিয়া, হাসেমগো বাড়ি, থানা- সূবর্ণচর, জেলা- নোয়াখালী।
বর্তমানে- মালেক মিয়ার ভাড়াঘর, ২য় তলা, কাটগড়, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত চোর সদস্যসহ অজ্ঞাতনামা ৯/১০ জন।
আইনগত ব্যবস্থার মাধ্যমে ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ- ১৬/৫/২৪ ইং, ধারা–৪৬১/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।
![]()









