- - -

শায়েস্তাগঞ্জে অলিপুর শিল্প এলাকায় ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় যুবক -যুবতীকে আটক করেছে স্থানীয় জনতা

Print News

শায়েস্তাগঞ্জে অলিপুর শিল্প এলাকায় ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় যুবক -যুবতীকে আটক করেছে স্থানীয় জনতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় যুবক – যুবতীকে আটক করে স্থানীয় জনতা পরে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে । থানা পুলিশ ও স্থানীয় লোক সূত্রে জানা যায় ,গত রবিবার (১২ মে) রাতে স্থানীয় কিছু সচেতন জনতা অলিপুর শিল্প এলাকায় একটি ফ্লাট ভাড়া বাসা থেকে যুবক – যুবতীকে আটক করে উত্তম মাধ্যমে দিয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে । আটককৃতরা হল – উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের বড় বাড়ির সফর আলী পুত্র মোঃ সোহাগ আহমেদ (২০) ও একই এলাকার যুবতী শিউলী আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর শিল্প এলাকায় দীর্ঘ দিন ধরে কিছু ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে কিন্তু প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে । স্থানীয় কিছু প্রভাবশালী লোক ও বাড়ি বা বাসার মালিকরা এ সুযোগ করে দিচ্ছে মোটা অংকের টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপ । উপজেলার কিছু খারাপ চরিত্রের চক্র যুবতীকে কোম্পানিতে চাকুরী এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে বলে কোম্পানিতে চাকরিতে সুযোগ করে দেয় । ওই চক্ররা ফ্লাট বাসা ভাড়া বা মহল্লায় বাড়ির ভেতর ছোট খাটো ঘর ভাড়া করে দেয় । সুযোগ বুঝে তারা যুবতীকে নিয়ে আমোদ ফুর্তি করার সুবাদে অসামাজিক কার্যকলাপ চললে ও প্রতিবাদ করার কেউ এগিয়ে আসে না । যুবক – যুবতী অসামাজিক কার্যকলাপে মালিকের ভাড়া বাসায় ধরা পড়লে ধামাচাপা দিয়ে বিদায় করে দেয় মালিক পক্ষ ।
আটককৃত যুবক – যুবতী বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান , এ বিষয়টি তদন্ত চলছে কিন্তু যুবক – যুবতীকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa