- - -

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Print News

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

 

নওগাঁর পত্নীতলায় প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল গাফ্ফার, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে এতে চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল গাফ্ফার মোটরসাইকেল প্রতীকে ৬২৭৮৮ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৮৫৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আহাদ টিউবওয়েল প্রতীকে ৬৭৮০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিলিপ চৌহান তালা প্রতীকে পেয়েছেন ২৫৯৯৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা বেগম কলস প্রতীকে ৫৬৮০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খাদিজাতুল কোবরা মুক্তা হাঁস প্রতীকে পেয়েছেন ৫২৯১১ ভোট।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa