- - -

হারুণ ভান্ডার দরবারের বার্ষিক ওরশ শরীফ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

হারুণ ভান্ডার দরবারের বার্ষিক ওরশ শরীফ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

গত ৩ মে ২০২৪ হাটহাজারী থানার অন্তর্গত পূর্ব গুমানমর্দ্দন হারুণ ভান্ডার দরবার শরীফ ও হযরত মীর মো. মহিউদ্দিন হারুণ শাহ (র.) এর বার্ষিক ওরশ শরীফ এর প্রস্তুতি সভা এন্তেজামিয়া কমিটি এবং এলাকাবাসীর উপস্থিতিতে হারুণ শাহ দরবার শরীফের মোতোয়াল্লী হারুণ শাহ (ক.) ছোটভাই আলহাজ্ব মীর মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে এন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা আমিনুল ইসলাম ওরশ শরীফ উদযাপন এর জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ওরশ কমিটির সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম ওরশের প্রস্তুতিমূলক দায়িত্ব বণ্টন করেন এবং সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। এরপর উপদেষ্টা কমিটিও সাবেক সভাপতি মো. মোরশেদুল আলম, মফিজুর রহমান এলাকার হারুণ ভাণ্ডার প্রবাসী পরিষদের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এছাড়া সভায় জাহাঙ্গীর আলম মেম্বার, দিদারুল আলম, সালাহ উদ্দিন, মীর জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa