
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমেদ পৌরশহরে হাটবাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব , সাবেক কৃতি ফুটবলার ও সমাজ সেবক মোঃ রকিব আহমেদ পৌর শহরে দাউদ নগর বাজারে বিশাল কর্মী সমর্থন নিয়ে গণসংযোগ করে চমক সৃষ্টি করেছে । এরই অংশ হিসেবে সোমবার ( ২৯ এপ্রিল) সন্ধা পর থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার পৌরশহরে দাউদনগর বাজার বাল্লা রেল গেইট থেকে মনিকা সিনামা হল হয়ে বায়া রেল পার্কিং এলাকায় প্রতিটি দোকান ব্যবসায়ী- কর্মচারী ও পথচারীদের সাথে গণসংযোগ করে । অপরদিকে দাউদনগর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী, মাছ, শুটকি , তরকারি ব্যবসায়ী সহ বিভিন্ন পণ্য বিক্রেতা সাথে গণসংযোগ করে । গণসংযোগ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ২৯ এপ্রিল সোমবার সন্ধার পর থেকে গণসংযোগ শুরু করেছি । পর্যায় ক্রমে উপজেলার প্রত্যেক হাটবাজার ব্যবসায়ী- কর্মচারীদের সাথে এবং পৌরশহর ও প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় সভা ও গণসংযোগ করে যাব। তিনি আরো বলেন , দাউদনগর বাজার রেলগেইট এলাকা থেকে সিনেমা হল হয়ে বায়া রেলওয়ে পার্কিং এলাকা সীমানা পর্যন্ত প্রতিটি দোকান এবং মার্কেট ব্যবসায়ী- কর্মচারী ও পথচারী সহ বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে গণসংযোগ গিয়ে কোলাকুলি করে ভালো বাসায় তিনি মুগ্ধ হয়েছেন । তাই তিনি মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যান্ত ব্যবসায়ী সহ প্রতিটি ওয়ার্ডে সকল ধর্মের মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাবে ইনশাআল্লাহ । তিনি শায়েস্তাগঞ্জ উপজেলাকে একটি স্বপনের উপজেলা বিনির্মানে প্রত্যয়ী , সুনাদ , সচেতন , নাগরিক মান বৃদ্ধি, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে দূর্নীতি মুক্ত লক্ষ্য, উন্নয়ন ও জন সেবায় অবদান রাখতে চায় । এছাড়া উপজেলার মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারে । সেজন্য উপজেলার প্রতিটি ওয়ার্ডবাসী ও ব্যবসায়ীদের দোয়া – আর্শীবাদ ও সার্বিক সহযোগিতা এবং সমর্থন চেয়েছেন । গণসংযোগ কালে উপজেলার পাঁচ শতাধিক বিভিন্ন পেশার সমর্থন কর্মী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ সাথে ছিলেন ।
![]()









