- - -

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন এড. জুবাঈদা ছরওয়ার

Print News

মোহাম্মদ এনামুল হক

চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ২নং ওয়ার্ডের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৩ শত ১৪ ভোট পেয়ে ফুটবল প্রতীকে বিজয়ী হয়েছেন জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা।অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে হাবিবা বই প্রতীক পেয়েছেন নিয়ে ৩ শত ১১ ভোট।

রবিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ এনামুল হক বেসরকারি ভাবে ওই ফলাফল ঘোষণা করেন।
এদিন সকাল ৯ হতে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি কেন্দ্রে এ আসনের মোট ভোটার সংখ্যা ৬ শত ৫১ জন।

নবনির্বাচিত জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের সদস্য জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফাতেমা বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা  ছরওয়ার কামাল চৌধুরী মেয়ে।তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক।

প্রসঙ্গত, জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়। ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান উপজেলা এবং নগরীর ১, ২, ৩, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচিত হন।

তিনি বলেন,আমাকে যাঁরা ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি পাশে ছিলাম এবং সকলের সুখে -দুঃখে পাশে থাকবো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa