- - -

সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন পটিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম 

Print News

সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন পটিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম

 

চট্টগ্রামের পটিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক দিদারুল আলম দিদার পটিয়া কর্মরত সকল সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। ২৮ এপ্রিল রবিবার দুপুরে পটিয়ার একটি অভিজাত রেঁস্তোরায় এ মতবিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী সহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিদারুল আলম দিদার বলেন, তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কোনদিন অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলেন না এবং রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধাও নেননি। দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) অর্থায়নে পটিয়াতে মানবিক কাজ করে চলেছেন। তিনি আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নির্বাচিত হলে পটিয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সমন্বয় করে পটিয়াতে কাজ করবেন। তিনি বলেন, পটিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনজ্জীবিত করে মাদক, সন্ত্রাসমুক্ত পটিয়া উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন আমি আমৃত্যু পটিয়ার মানুষের সেবা করে যেতে চাই। আমার চাওয়া পাওয়ার কোন কিছু নেই। আমি দিতে এসেছি। এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। উল্লেখ্য, আগামী ২৯ মে পটিয়া উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa