- - -

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

Print News

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

 

দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ‘১৭ এপ্রিল ২০২৪’ সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসারের দায়িত্বে থাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। এসময় “ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় প্রমুখ। সভায় সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa