- - -

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বিশেষ সেমিনার ৬ জুন

Print News

জাতীয় গণমাধ্যম দৈনিক স্বদেশ বিচিত্রা, দৈনিক যায়যায়কাল ও দৈনিক আনন্দ বার্তা’র আয়োজনে ৫ জুন ২০২৩ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী ৬ জুন ২০২৩, বিকাল ৪টায়, বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে “চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় : পাহাড় কাটা, নদী ভরাট, নদী দখল, পলিথিনের অবাধ ব্যবহার ও কৃষিজমি নিধন রোধে আইনের প্রয়োগ ও নাগরিক সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার), চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস, জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশিষ্ট পুষ্টিবিদ, পরিবেশ সংগঠক ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশ সংগঠক ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সকলকে ও পরিবেশ সংগঠকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দৈনিক আনন্দ বার্তার সম্পাদক জে বি এস আনন্দবোধি ভিক্ষু ও দৈনিক যায়যায়কাল’র সহসম্পাদক মো. সেলিম উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa