- - -

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Print News

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭-এপ্রিল-২০২৪) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সংগঠনের নিবেদিত নেতা-কর্মীদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক অঙ্গ সংগঠন “অভিযাত্রিক ” এর অন্যতম সংগঠক বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) তালিকাভূক্ত সংগীতশিল্পী, শিক্ষক ও গবেষক মোঃ ওমর ফারুক, গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিমন ইসলাম, গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সাব্বির ইসলাম ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে গ্রীন ভয়েস সারা বাংলাদেশের পরিবেশ আন্দোলনের একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক জনাব আলমগীর কবিরের দূরদর্শী নেতৃত্বে সারা দেশে বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, নারী ও শিশু সুরক্ষা , আর্ত মানবতার সেবাসহ বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলায় অসংখ্য নেতা- কর্মীদের সমন্বয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে এ সংগঠন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa