
মোনাফ-কুলছুমা মেমোরিয়াল ফাউন্ডেশনের ইফতার মাহফিল
আব্দুল মোনাফ ও কুলছুমা খাতুন-এর ইসালে সাওয়াব, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গত ৫ এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ তারাপুকুর পাড় জামে মসজিদে মোনাফ-কুনছুমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মো.ওমর ফারুক, এড. মো. মনছুর আহামদ, সাবেক যুগ্ম সম্পাদক সরওয়ার আলম ভুঁইয়া শিমুল, বর্তমান যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ সরওয়ার জনি প্রমুখ।
![]()








