- - -

রায়পুরে হিদায়াতুল উম্মাহ পরিষদ এর উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Print News

রায়পুরে হিদায়াতুল উম্মাহ পরিষদ এর উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে হিদায়াতুল উম্মাহ পরিষদ এর উদ্যোগে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার ২০ ই এপ্রিল ২০২৪ইং বিকেল ৩ টায় রায়পুর কামিল (এম.এ) মাদরাসা মাঠে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে এবং শেষ হবে রাত ১০ টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-২। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব রফিকুল হায়দার (বাবুল) পাঠান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাবিবা ছফিউল্লাহ্ দারুল কুরআন মাদ্রাসা মুহতামিম, মাওলানা হেলাল উদ্দীন। অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাশিদ পরিবেশন করবেন দেশেন জনপ্রিয় আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী সংগীত শিল্পী সুর সম্রাট মশিউর রহমান, জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব, ও এমদাদিয়া রেনেসাঁ শিল্পীগোষ্ঠী।

কুরআন তেলাওয়াত করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় ক্বারী হাফেজ ক্বারী আবুল বাশার, ঢাকা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান (খান সাহেব) ও অভিনয়ে রয়েছে আই টিউন একাডেমি।

অনুষ্ঠান সঞ্চলনায় থাকবেন হিদায়াহ শিল্পীগোষ্ঠী সদস্য মাহদী হাসান আরিফ। অনুষ্ঠানে আগত শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত, উর্দু নাশিদ, হামদ-নাতসহ ভিন্নধারার দেশাত্মবোধক গান একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে পরিবেশন করে মাতিয়ে তোলবেন দর্শকদের। পাশাপাশি শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন সংগঠনের সভাপতি মাওলানা হেলাল উদ্দীন।

হিদায়াতুল উম্মাহ পরিষদের প্রধান উপদেষ্টা কাজী মামুনুর রশীদ বলেন- ইসলামী সংস্কৃতি হলো মুসলিমদের পালন করা সাংস্কৃতিক অনুশীলন এবং ঐতিহ্যের একটি বিস্তৃত ও বৈচিত্র্যময় সংস্করণ। তিনি আরও জানান-এ আয়োজনে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে দর্শকপর্ব, উপস্থিত প্রশ্নসহ আকর্ষণীয় পুরষ্কার। জমকালো অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য দেশ-বিদেশের সংগীতপ্রেমিদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষ থেকে তিনি।

প্রসঙ্গগত, কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিজীবনের পরিশুদ্ধি এবং আর্তমানবতার কল্যাণের মাধ্যমে মহান আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০২২ সালে ১৯ নভেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ইতোমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় কুরআন শরিফ রাখার জন্য রিহাল বিতরণ,  অজুখানা ও মসজিদের দেয়ালে কুরআন-হাদিসের বাণী ও মাসয়ালা-মাসায়িল সম্বলিত দেয়াল লিখন,  এলাকার মসজিদ-মসজিদের আঙিনা, কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্নতা, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে প্রতিযোগিতাসহ নানা দ্বীনি ও সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সংগঠনটি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa