- - -

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত রায়পুরবাসীর জনজীবন

Print News

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত রায়পুরবাসীর জনজীবন

 

প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে রায়পুর মানুষের জনজীবন। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়। এছাড়াও অফিস আদালতে কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নানা জটিল অসুখে।

বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবদাহের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র দাবদাহে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। তীব্র দাবদাহ উপেক্ষা করেই মাঠেঘাটে কাজ করছেন তারা, চালাচ্ছেন রিকশা, ঠেলাগাড়ি। প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে মানুষের শরীরের ত্বকে যেমন নেতিবাচক প্রভাব পড়ছে অনেক।

প্রচণ্ড গরমের মধ্যেও ইফতার, তারাবি, সেহরিতে নিয়ম মেনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে সমস্যা উত্তরণের চেষ্টা চলছে। ব্যবসায়ী ও দোকান  মালিকরা জানান, লোডশেডিংয়ে উৎপাদন কমে যাচ্ছে।

রায়পুরে বিগত দুই সপ্তাহে ধরে অস্বাভাবিক লোডশেডিং চলছে। এতে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। গ্রামাঞ্চলের গ্রাহকদের অভিযোগ, দিনরাতে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক
(ডিজিএম) শাহাদাত হোসেন বলেন, রায়পুরে ১ লাখ ৮ হাজার গ্রাহক রয়েছে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে কর্তৃপক্ষ। তাই কখনো কখনো চার থেকে ছয় ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, আরও অন্তত দুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে এরপর থেকে গরম কিছুটা কমতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa