- - -

‘এতিম ও দারিদ্র মানুষের সাহায্য করা রাসুলের সুন্নাত’

Print News

মোহাম্মদ এনামুল হক 

ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, এতিম দুস্থ অসহায় মানুষের সাহায্য করা উত্তম কাজ। এটি রাসুল (সা:) এঁর সুন্নাতও। মানবসেবা রাসুলের অন্যতম বৈশিষ্ট্য। নবী-রাসুলরা ছিলেন সর্বাধিক মানবদরদি। আল্লাহ তাআলার নির্দেশে তাঁরা স্রষ্টা ও সৃষ্টির মেলবন্ধন তৈরি করতেন।

তিনি  বৃহস্পতিবার (৪ এপ্রিল) ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব আয়োজিত এতিম শিশু, গরীব-দুস্থ ও সংবাদপত্র হকারদের ঈদ উপহার বিতরণ অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আহমদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইছমাইল হোসেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন মুহুরী।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এস এম আক্কাছ, শহিদুল আলম, ইকবাল হোসেন মনজু, আবু মনসুর, এনামুল হক, মোহাম্মদ সেলিম, রফিকুল ইসলাম, সালাউদ্দিন জিকু, শওকত হোসেন করিম, মোহাম্মদ জিপন, নুরুল আবছার নুরী, ওবাইদুল আকবর রুবেল, সাইফুল ইসলাম, কামরুল হাসান সবুজ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa