
ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষকদের সাথে খাদিজাতুল আনোয়ার সনি এমপির মতবিনিময়
ফটিকছড়িতে জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সাথে ফটিকছড়ি মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগাম ২ ফটিকছড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সুযোগ্য সদস্য বখতিয়ার সাঈদ ইরান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি চৌধুরী, আল মামুন সিকদার, মোঃ মোস্তফা, কাজী মাহতাব উদ্দিন, মৌলনা আবুল কালাম আজাদ, মোঃ খোরশেদ, মোঃ বেলাল উদ্দিন আকাশ, মোঃ নাসির উদ্দিন, মোঃ নূর উদ্দিন, মোঃ মহিউদ্দিন, মোঃ ইমাম হোসেন, মোঃ শামীমুল হাসান, এরশাদুল আলম চৌধুরী, দীপ্তি রানী পাল, সায়মা বেগম, সম্পি রানী দেবী, পুরবী সুশীল, কল্যাণ কান্তি বড়ুয়া, মোশারফ হোসেন, আবদুল্লাহ আল মতিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, নিকাশ চন্দ্র শীলসহ শতাধিক শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভা যৌথ ভাবে সঞ্চালনায় ছিলেন সম্পাদক ফোরকান উদ্দিন মন্নান ও যুগ্ম সম্পাদক লিটন মহাজন।
![]()









