- - -

মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

Print News

মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

 

মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি ঈদে ঘরমুখী মানুষের গমনাগমন নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহিপাল হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতোবিনিময় করেন এবং ঈদ উপলক্ষে মহিপাল হাইওয়ে থানা কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনা শ্রবণ পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম মহিপাল হাইওয়ে থানাধীন লালপোল ও বিসিক এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখা সহ মহাসড়কে সবধরনের থ্রিহুইলার যেন উঠতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মোহাম্মদ মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ মহিপাল হাইওয়ে থানা, মোহাম্মদ রাশেদ খাঁন চৌধুরী, অফিসার ইনচার্জ ফাজিলপুর হাইওয়ে থানা এবং মহিপাল হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ অফিসার বৃন্দ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa