- - -

মহিউদ্দিনপুত্র বোরহানুল হাসান চৌধুরীর সাথে সাক্ষাৎ বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার

Print News

মহিউদ্দিনপুত্র বোরহানুল হাসান চৌধুরীর সাথে সাক্ষাৎ বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার

 

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক, বন্দরের বিশিষ্ট শ্রমিক নেতা ও তৃণমূলের ত্যাগী সংগঠক মোহাম্মদ ফোরকান গত ১ এপ্রিল সোমবার ইফতার পরবর্তী নগরের জিইসি মোরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় দু নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক আলোচনা ও কুশল বিনিময় হয়।
সাক্ষাৎকালে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান নগরের ১৬ থানা ও ৪৪ সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠনে মহিউদ্দিন পুত্রের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে মহিউদ্দিন পুত্র সালেহীন চট্টগ্রাম মহানগর এলাকার ১৬ থানা ও সাংগঠনিক ৪৪ ওয়ার্ড কমিটি গঠনে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সবসময়ই পাশে থাকবেন।
সাক্ষাৎকালে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য স ম জিয়াউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ আরিফ আকবর প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa