- - -

বিএসপি’র সম্পাদক পরিষদের সদস্য আশরাফিয়া আলী আহমদ নানতুর ইন্তেকাল: বিএসপি’র চেয়ারম্যানের শোক প্রকাশ

Print News

বিএসপি’র সম্পাদক পরিষদের সদস্য আশরাফিয়া আলী আহমদ নানতুর ইন্তেকাল: বিএসপি’র চেয়ারম্যানের শোক প্রকাশ

 

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফিয়া আলী আহমদ নানতু আজ (২৫ মার্চ ২০২৪ইং) সোমবার সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন|
( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহির রাজিউন)|

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর| তিনি এক মেয়ে ও সন্তান সম্ভাবা স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান| আশরাফিয়া আলী আহমদ নানতুর মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী গভীর শোক প্রকাশ করেন| এক শোক বার্তায় তিনি বলেন, আশরাফিয়া আলী আহমদ নানতু একজন দক্ষ সংগঠক ও সংস্কৃতিপ্রেমী মানুষ ছিলেন| তাঁর মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ সাংস্কৃতি অঙ্গনের অপূরনীয় ক্ষতি হয়েছে|
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান|

তার ইন্তেকালে আরো শোক প্রকাশ করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন ভূঁইয়া, মোহাম্মদ মনির হোসেন, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার, অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আযহারী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএসপি স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ ইব্রাহিম মিয়াসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa