- - -

পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা: যুবক গ্রেপ্তার

Print News

পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা: যুবক গ্রেপ্তার

 

 

পেঁয়াজের বস্তায় পাঁচ কেজি গাঁজাসহ রাজু গুঞ্জু (২১)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রাজু চানপুর জোয়াল ভাঙ্গা এলাকার কমল গুঞ্জুর ছেলে। ২১ মার্চ বিকেলে এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, ২০ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেওরগাছ ইউনিয়নের অন্তর্গত চুনারুঘাট-টু- মাধবপুরগামী চানপুর লোহারব্রীজ এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। এসময় রাজুর পেঁয়াজের বস্তায় নীল রঙের পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় লোকায়িত ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজা নিয়ে সে ঢাকা যাচ্ছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa