- - -

লোহাগাড়ায় হযরত পেঠান শাহ (রহঃ) এর ৮৩তম ওরশ শরীফ সম্পন্ন

Print News

লোহাগাড়ায় হযরত পেঠান শাহ (রহঃ) এর ৮৩তম ওরশ শরীফ সম্পন্ন

 

যথাযথ ধর্মীয় ভাব গাম্বীর্যের মধ্য দিয়ে লোহাগাড়া উপজেলার পদুয়ায় ওলিকুল সম্রাট সুলতানুল মজ্জুবিয়্যত হযরত পেঠান শাহ রাহমাতুল্লাহ আলাইহির ৮৩ তম ওরশে পাক এর কার্যক্রম সম্পন্ন হয়েছে!! ওরশ শরীফের কার্যক্রমের মধ্যে ছিল খতমে কোরান,খতমে ফাতেহা শরীফ,মিলাদ মাহফিল ও তবারক বিতরণ!! এছাড়া ও হযরত শাহ পেঠান রাহমাতুল্লাহির নামে নির্মানাধীন নতুন জামে মসজিদের নিচতলা ওরশ মাহফিল উপলক্ষ্যে ও নামাযে তারাবিহ’র জন্য খোলে দেওয়া হয়! ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন দরবার এ হযরত শাহ পেঠান রাহমাতুল্লাহির সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মুহাম্মদ কবির! এ ছাড়া ওরশের এন্তেজামে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মরহুম মুহাম্মাদ ফেরদৌসের পক্ষে মুহাম্মদ আরাফাত হোসাইন, মুহাম্মদ আব্বাস উদ্দিন ও মুহাম্মদ হেলালউদ্দিন!
ওরশ মাহফিলে তকরির পেশ করেন চন্দনাইশ এলাহাবাদ ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রহমান ও ঔষখাইন দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত মাওলানা মীর মুহাম্মদ মঈন উদ্দিন নুরী আল কুরাইশি, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন. কালুরঘাট সিএন্ডবি ইউনুস ভান্ডার দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ মুছা ( বড় মিয়া) , দরবার এ বেতাগী আস্তানা শরীফের ছোট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ, শাহজাদা বদরুর রহমান মহিউদ্দিন জিলি,মাওলানা বদরুদ্দিন, ডাঃ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন! ওরশে পাকে আখেরী মুনাজাত পরিচালনা করেন রাঙ্গূনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আলী)!

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa