- - -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে চট্টগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

Print News

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে চট্টগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে মাদ্রাসার কোমলমতি এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
৬ষ্ট রমজানে চান্দঁগাও আবাসিক বি ব্লক মুহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মনিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমরা রমজানে সাধারণ কোমলমতি এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করছি, শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসাবে সজাগ রয়েছি”।
এতে উপস্থিত ছিলেন মুহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নোমান, আজাদ উদ্দিন, যুবলীগ নেতা আজগর, আয়ুবুল ইসলাম তালুকদার হিমু, মঈন উদ্দীন, মেহেদী, কপিল উদ্দিন, আবদুল মুবিন বাবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন মনি, উপ সম্পাদক তানবীর, সহ সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য মীর রায়হান, আবীর, বাধন রাজ, নুর উদ্দীন, নিরব, ইমতিয়াজ, সাকিব প্রমুখ।
এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ নোমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa