- - -

ট্রান্সফাস্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত রেমিট্যান্স গৃহীতা পাবেন লক্ষ টাকা পুরষ্কার

Print News

ট্রান্সফাস্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত রেমিট্যান্স গৃহীতা পাবেন লক্ষ টাকা পুরষ্কার

 

ইসলামী ব্যাংক TRANSFAST রেমিট্যান্স ক্যাম্পেইনের ১ম দিনের লক্ষ টাকা বিজয়ী যাত্রাবাড়ী শাখার গ্রাহক লাকী আক্তার।

গতকাল ১৩ মার্চ ২০২৪ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ও ট্রান্সফাস্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফারজানা আলম এর উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে জর্ডান প্রবাসী শেফালীর পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে লাকী আক্তার বিজয়ী হন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, ফরেইন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত উল্যাহ্, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান সাইফুদ্দীন মুহাম্মদ খালেদ, ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন্স ডিভিশনপ্রধান মোঃ আমিন উল্লাহ পাশা এবং ট্রান্সফাস্ট বাংলাদেশের আইটি হেড মোঃ আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে পৃথিবীর যে কোন দেশ থেকে ট্রান্সফাস্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে প্রতি কার্যদিবসে বিজয়ী গ্রাহক পাবেন এক লক্ষ টাকা।
এছাড়াও মাসব্যাপী প্রেরিত রেমিট্যান্স গ্রাহকদের মধ্য থেকে একজন গ্রাহক মেগা পুরস্কার হিসেবে পাবেন ১৫০০ সিসির একটি মোটর গাড়ি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa